শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ

“সুস্থ্ দেহ সুন্দর মন, সুশিক্ষাই জাতির উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪।গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ড্পস এর আয়োজনে উপজেলার ২৭ টি প্রতিষ্ঠান থেকে ১০০ নম্বরে ১শত ২৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেন। এই ১ শত ২৬ জন পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকায় দুটি ধাপে ৩০ জন শিক্ষার্থীকে তারা নির্বাচিত করবে। এতে অতি দরিদ্র ও মেধাবীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এ পরীক্ষায় যাহারা যোগ্যতা অর্জন করবে,নবম শ্রেনী থেকে উচ্চতর শিক্ষা গ্রহন পর্যন্ত তাদেরকে খাতা কলম,পড়াশুনা চলমান রাখতে এই সংস্থা সার্বিক সহযোগীতা করবে বলে জানান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া,বিএসপি।

এ পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে সংস্থার অন্যান্য সদস্য ছাড়াও ডপস এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া বিএসপি,ড্পস এর সভাপতি সার্জেন্ট মো. শহিদুর রহমান (অবঃ)ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হামিদ আকন্দ,মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম,ড্রপস এর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (DOHPS)এর সূত্রে জানা গেছে,শেরপুরের নকলা,নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে ১২০ জন এবং শেরপুর সদর থেকে ৫০ জন শিক্ষার্থী নিবে এই সংস্থা।অপেক্ষমান থাকবে ৩০ জন শিক্ষার্থী।বিশেষ বিবেচনায় যাদেরকে পরবর্তীতে এই ৩০ জনের মধ্যে সমন্বয় করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24