শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

রাজবাড়ীতে গায়ে হলুদের মঞ্চের পাশে দুই ভাইয়ের লাশ,বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৮ Time View

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দের নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বাড়িতে গিয়ে গায়ে হলুদের মঞ্চের পাশে দুই ভাইয়ের লাশ দেখা যায়। পাশে আহাজারি করছিলেন স্বজনেরা।

নিহত দুই ভাই হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের মোকছেদ সরদারের বড় ছেলে মনিরুল ইসলাম (৩২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম সুমন (২৭)। মনিরুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সাইফুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, খবর পেয়ে গতকাল রাতেই দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল ও তাঁর আরেক ভাই শামীউলের গায়েহলুদের অনুষ্ঠান ছিল বুধবার। আজ শামীউলের ও কাল সাইফুলের বিয়ের হওয়ার দিন ছিল। আগামী শনিবার দুই ভাইয়ের একসঙ্গে বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুই ভাইয়ের মৃত্যুতে বিয়েবাড়ির আনন্দ রূপ নিয়েছে বিষাদে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24