শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ময়মনসিংহ শহরের আবাসিক হোটেল গুলো যেন মিনি পতিতালয়

শেখ মামুনুর রশিদ:
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৮ Time View

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ শহরের তাজ মহল মোড়ে জেসি গুহ রোডের এক একটি আবাসিক হোটেল যেন মিনি পতিতালয়। এ সকল কম দামী হোটেলে হরদম দেহ ব্যবসা হয়। বিভিন্ন ধরনের বর্ডারগন মেয়ে নিয়ে আসে নয়তোবা হোটেলের কর্মচারী বা ম্যনেজারগন মেয়ে জোগার করে দেয়। এ সকল হোটেলের দর্জায় রয়েছে বিশেষ ধরনের ছিদ্রপথ। যা দিয়ে নামীদামী খদ্দেরদের ভিডিও ধারন করে ব্ল্যাক মেইলিং করা হয়। এদিক দিয়ে খাজা গেষ্ট হাউজের নাম ব্যাপক প্রচার রয়েছে।

জেসি গুহ রোডের এ সকল হোটেল গুলো মূলত ম্যনেজারগন ভাড়া নিয়ে পরিচালনা করে। হোটেল গুলোর পরিবেশ তেমন ভালো নয়। চাকচিক্কের মূল ফটকের পর এখানে অন্ধকার পরিবেশ। প্রতিটি হোটেলে রয়েছে একজন করে নারী। ঝাড়ুদার হিসেবে রাখা হলেও কোন কোন সময় এদের দিয়েই চাহিদা পূরন করা হয়। জুটিদের ফাদে ফেলে এরা প্রচুর অর্থ কামিয়ে নেয়। কক্ষের ছিদ্রপথ দিয়ে ভিডিও ধারন করে বিভিন্ন সময় কতিথ পুলিশ পরিচয়ের লোক হাজির করে করা হয় মোটা অংকের টাকা আদায়! এমন ফাঁদে কিশোর, যুবকসহ নানা বয়সের লোকেরা অনেকবার পড়েছে। খাজা গেষ্ট হাউজে এমন জুটি আটকিয়ে টাকা আনাতে বিলম্ভ হওয়ায় রুমে দিন ব্যাপী আটকিয়ে রাখার অভিযোগ রয়েছে। আবার হোটেল মালিক এদের ভোগ করার অভিযোগ রয়েছে। সম্মানের ভয়ে তারা অভিযোগ করেনি। আশপাশের হোটেল গুলোর মধ্যে খাজা হোটেলের সমালোচনাই বেশী।

স্থানীয় হোটেল গুলোর মধ্যে রয়েছে, রূপ মহল, হাফিজিয়া, খাজা ও মালেক গেষ্ট হাউজ ।
খাজা গেষ্ট হাউজের ম্যনেজার উজ্জল খান তার হোটেলের একাধিক কক্ষের দর্জায় ধর্মীয় ছিদ্রপথ রয়েছে। এগুলো বিশেষ আঠালো দিয়ে বন্ধ রাখা হয়। রাতে বা দিনে জুটিদের মিলনের সময় ছবি বা ভিডিও ধারন করে পুলিশ দিয়ে ব্ল্যাক মিলিং করে থাকে । এমন প্রচারনা অনেক। গফর গাও এর এক ভোক্তভোগী একজন পুলিশ অফিসারের নাম বলেছেন। তবে স্থানীয় হোটেলের কর্মচারীরা সেই পুলিশ অফিসারের নাম না জানাতে চাইলেও আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন। এ ধরনের ব্ল্যাক মেইল খাজা গেষ্ট হাউজে হয় বলে তারা অভিযোগ করেন।

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন মসজিদের ঠিক উল্টো পাশেই অবস্থান হোটেল গুলোর। মাদ্রাসার জানালা দিয়ে এই চিত্র দেখা যায়। সর্বমহলেই এর সমালোচনা রয়েছে। মাদরাসার একজন শিক্ষক জানান, হোটেল গুলোতে এ ধরনের কার্যকলাপ নিন্দনীয়। অনেক সময় জানালা দিয়ে অনৈতিক কাজের দৃশ্য দেখা যায়। খাজা গেষ্ট হাউজের জানালা বেশীর ভাগ সময় খোলাই থাকে। পুলিশ প্রতিরাতেই এ সকল হোটেল গুলোতে অভিযান চালালেও কেউ আটক হয়না। হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ হলেও অজ্ঞাত কারনে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা বলে জানান স্থানীয়রা। এসমস্ত আবাসিক হোটেল গুলোতে নিয়মিত অভিযান পরিচালনাসহ অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24