মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ময়মনসিংহে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে বুকিং ক্লাক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৩ Time View

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে এক রেলওয়ে কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১২টি টিকিট।

সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ।

এ সময় ১২টি টিকিট, ৫১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সম্বলিত তালিকাসহ রফিকুলকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

রফিকুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24