শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

মুক্তাগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ Time View

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা:

নানা আয়োজনের মধ্যদিয়ে মুক্তাগাছায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর পরিষদ, মুক্তাগাছা প্রেসক্লাব, থানা প্রশাসন, স্কাউট, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।

প্রভাত ফেরিতে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, শহীদ স্মৃতি সরকারী কলেজ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সন্ধান কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, পৌর পাঠাগার, শহীদ স্মৃতি সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী শিশু-কিশোরদের অংশ গ্রহনে নানা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, সহকারী কশিনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ সাহিত্যিক আলী ইদ্রিস প্রমুখ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24