মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

মসিক নির্বাচনে ১০নং ওয়ার্ডে তাজুল আলম কে  পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান ওয়ার্ডবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ Time View

শরৎ সেলিমঃ
আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন  নির্বাচনে ১০নং ওয়ার্ডের সদ্য সাবেক  বার বার নির্বাচিত  কাউন্সিলর মোঃ তাজুল  আলম কে পুনরায়  কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী। তাই স্হানীয়  এলাকার ভোটার ও জনগণের জোর দাবিতে আবারও নির্বাচনে টিফিন কেরিয়ার প্রতীক নিয়ে লড়ছেন তিনি।

ওয়ার্ডবাসী জানান, ১০নং ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের বন্ধু এবং সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যায় তিনি হলেন মোঃ তাজুল আলম । ময়মনসিংহ  সিটি করপোরেশন নির্বাচনে এই সংগ্রামী নেতা ও সমাজসেবক মোঃ তাজুল আলম কে  ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

স্হানীয়  এলাকার বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, তাজুল আলম কে সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাওয়া যায়। এরকম কাউন্সিলর আমি কম দেখেছি। অসুস্থ থেকেও জনগণের খোঁজখবর রেখেছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত না হয়েও নগদ অর্থ প্রদান করেছেন। আগামী নির্বাচনে মহান আল্লাহ তায়ালা যেন তাকে আবারও কাউন্সিলর নির্বাচিত করেন।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী সদ্য সাবেক জনপ্রিয় কাউন্সিলর মোঃ তাজুল আলম  বলেন, ‘দীর্ঘদিন সফলতার সঙ্গে কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি।  ময়মনসিংহ  সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থেকে সুখে-দুঃখে তাদের সেবা করার চেষ্টা করছি। বিশ্ব মহামারি করোনা সংকটকালীন সময়ে সর্বস্তরের জনগণের পাশে ছিলাম। এলাকার ভোটার ও জনগণের জোর দাবিতে আবারও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে  টিফিন কেরিয়ার প্রতীক  নির্বাচন করছি। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। আরও বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের জন্য আবারও কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই এলাকা রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এই কারণে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24