রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৭ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষক আব্দুল হককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নিকরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

বুধবার(২১ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী বাজারে ভূঞাপুর-যমুনা সেতু লিংক সড়কে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,খাশবিয়ারা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: নুরনবী, পাথাইলকান্দী বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন আকন্দ, নিকরাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার নাজির হোসেন, সাবেক মেম্বার রুহুল আমিন প্রামানিক, আবুল কালাম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আ: রশিদ, মরহুম আব্দুল হক মাস্টারের ছোট ভাই মোশারফ হোসেন, নিকরাইল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাসলিমা আক্তার বিনা সহ নিকরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলশিয়া গ্রামে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নেয় একই গ্রামের জয়নব বেগম। ঐ রাতেই তাকে মেরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়। শুক্রবার দুপুরে ভূঞাপুর থানা পুলিশ গিয়ে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৩জন কে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

উক্ত মানববন্ধনে পাথাইলকান্দি বাজারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন আকন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আব্দুল হক মাস্টারের হত্যাকারীদের বিচার দাবি করেন এবং প্রশাসনের কাছেও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

আব্দুল হক মাস্টারের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, আমার বড় ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানাই।

বীর মুক্তিযোদ্ধা খন্দকার আঃ রশিদ বলেন, মর্মান্তিকভাবে এই হত্যা করেছে তাদের ফাঁসির দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই এ হত্যার বিচার যেনো দ্রুত কার্যকর করা হয়।

বক্তারাও আরো বলেন, পরিকল্পিতভাবে শিক্ষক আব্দুল হক মাস্টারকে হত্যা করা হয়েছে। নৃশংস এই হত্যার ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি মহল পাঁয়তারা করছে বলে বক্তারা বলেন। আব্দুল হক মাস্টারের হত্যাকারীদের কঠোর শাস্তিসহ আসামিদের ফাঁসির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24