শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৬ Time View

 

স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে এক বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরে ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাতে ৯ ঘটিকার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাওতা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কালামৃধা ইউনিয়নের সাওতা গ্রামের মৃত ইনসানের ছেলে শাহীনের সাথে একই গ্রামের লুকমান তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়,মৃত ইনসানের স্ত্রী লাইলী বেগম ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। পাকা ঘরের ভিতরে ৩ টি রুম ও বারান্দাসহ মোট ৯ টি জানালার থাই গ্লাস ভেঙে টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে।

এছাড়াও ঘরের সামনে্র ও পিছনের দেয়ালের পানির ট্যাংকি ও মোটরের পাইপ ভেঙে ফেলেছে। পাশে পড়ে আছে ফুলের টব, হাড়িসহ অন্যান্য তৈজসবপত্র।এছাড়াও ঘরের ভিতরে ফ্রীজ, শোকেস, হাড়ি-পাতিল, আলমিরাসহ আসবাবপত্র ও রান্নাঘরের পানি রাখার ড্রাম,বালতিসহ থালাবাটি ব্যাপকভাবে ভাংচুর অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে লাইলী বেগম বলেন, নির্বাচনের পূর্বে (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) তাদের সাথে প্রতিপক্ষ লুকমান তালুকদারের সাথে কাপড় শোকানোর জন্য রশি তাঙানো নিয়ে দ্বন্দের সূত্রপাত ঘটে। এর পর থেকেই তারা নানাভাবে আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিলো।অনেকদিন পর হঠাৎ কাল রাতে লুকমান তালুকদার তার দুই ছেলে বজলু তালুকদার,ফজলু তালুকদার ও আশিক তালুক আমাদের বাড়িতে এসে ভাংচুর করে। আমি বাধাদিতে গেলে আমার গলায় রামদা ঠেকিয়ে আমার গলায় থাকা এক ভরি ৩ আনা ওজনের একটা সোনার চেইন ও নগদ ৫ লক্ষ টাকা লুট করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

ইউনিয়নের স্থানীয় ওয়ার্ডের সদস্য বলেন, বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে এটা শুনেছি। আমি স্থানীয় গণ্যমান্যদের নিয়ে দু’পক্ষের বিরোধ মিমাংসার চেষ্টা করবো।

এ বিষয়ে জানতে লুকমান তালুকদারের বাড়িতে গেলে বাড়িতে কাউকে পাওয়া যায় নি।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24