শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপারসহ ৭ জনকে অব্যাহতি,২ শিক্ষার্থী বহিস্কার

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৪ Time View

দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে শেরপুরের ঝিনাইগাতী দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব,হল সুপার ও ৫ শিক্ষককে অব্যহতি,২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি)গণিত পরীক্ষা চলাকালে দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া এ দন্ডাদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন,কেন্দ্র সচিব ও দিঘীরপাড় ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উবায়দুল ইসলাম,হল সুপার ও দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী,পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো.রফিকুল ইসলাম,হলদীবাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো.রাজিবুল ইসলাম, গজারীকুড়া ভারুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. নাজমুল হাছান, নাচনমহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো.আব্দুল্লাহ,বিলাশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোর্শেদা বেগম। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে অব্যাহতি প্রাপ্তরা তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া জানান,পরীক্ষা চলাকলীন সময়ে পরীক্ষার সাথে যুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারির দ্বায়িত্ব অবহেলা কোন ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ট পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24