শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

খাগডহর ইউনিয়ন কে রোল মডেলে পরিনত করতে চান – চেয়ারম্যান আবু সাঈদ বাদল

 শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮০ Time View

 

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের  সদর উপজেলার খাগডহর  ইউনিয়ন  পরিষদ কে উন্নয়নের রোল মডেল করতে কাজ করছেন চেয়ারম্যান আবু সাঈদ বাদল । তার সততা,  কঠোর পরিশ্রম, দুর্দশী নেতৃত্ব, সময় উপযোগী সিদ্ধান্ত  গ্রহণ এবং বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র, শ্রমজীবী, দুস্থ ও সুবিধাবঞ্চিতরা সরকারের সকল সুযোগ-সুবিধার আওতায় এসেছেন।

অসহায় পরিবারের নিশ্চিত হয়েছে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা। তিনি স্বচ্ছতার সাথে ইউনিউনের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা, কর্মসিজন প্রকল্প ও এলজিএসপি বাস্তবায়ন করছেন। একের পর এক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করছেন।

ইউনিয়নবাসী জানান, চেয়ারম্যান আবু সাঈদ বাদল  কে সুখে দুঃখে আমরা  সবসময় পাশে পাই। অবহেলিত গ্রাম গুলো সহ স্হানীয় এলাকায় বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়নে, শুরু থেকেই সততা ও স্বচ্ছতার কাছে আপষহীন চেয়ারম্যান আবু সাঈদ বাদল । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তিনি সবসময়  কঠোর অবস্থানে রয়েছেন। সাহসীকতার সাথে দুর করছেন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক। স্হানীয় এলাকায় অসহায় গরীব মানুষের  শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন তিনি ।

অসহায়দের দিয়েছেন নগদ অর্থ সুবিধা। মানবিক এসব কর্মকান্ডের মধ্যে দিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি । স্থানীয় সাধারণ ভোটার ও সচেতন মানুষ, চেয়ারম্যান আবু সাঈদ বাদল  কে সুখে দুঃখে পাশে চাই। চেয়ারম্যান আবু সাঈদ বাদলও জন চাহিদা পূরণের লক্ষ্যে ই কাজ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে  খাগডহর    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদল  বলেন,  সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার জন্য চেষ্টা করছি। সবসময় যাতে অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকতে পারি সেই  সহযোগীতা চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24