রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় নিখোঁজের ৫ দিনেও হদিস নেই স্কুলছাত্র রিফাতের

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৭ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় ৫ দিনেও হদিস নেই স্কুল ছাত্র রিফাতের (১২)।
সে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭’ম শ্রেণির ছাত্র।তার বাবার নাম শেখ সিরাজুল ইসলাম।

অটো চালক সিরাজুল ইসলামের চার সন্তানের মধ্যে রিফাত শেখ দ্বিতীয়।

তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা মহল্লায়। রিফাতের নিখোঁজের বিষয়ে তিনি ভাঙ্গা থানায় গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করেছেন।

এই বিষয়ে স্কুলছাত্র রিফাতের মা মেরিনা বেগম জানান, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে রিফাতের বাবা বকা দেয় এর পরে ছেলেটা অভিমান করে বাড়ি থেকে বের হয় আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার কোন হদিস পাচ্ছি না । সকল আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেছি। ওর স্কুলের সহপাঠীদের সাথে কথা বলেছি তবুও কোন খোঁজ পাইনি। আমার ছেলেটারে আপনারা একটু খুঁজে দেন।

এই বিষয়ের রিফাতের চাচা সাইদুজ্জামান জানান, ওর বাবার সঙ্গে অভিমান করে বাসা থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি। সকাল আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি। স্কুলে গিয়ে ওর বন্ধু সহপাঠীদের সাথে কথা বলেছি। কই খোঁজ পাওয়া যাচ্ছে না। এর পরে আমরা পুলিশ কে জানিয়েছি।

এই বিষয়ে মুঠোফোনে রিফাতের বাবা জানান, ৫ দিন হয়ে গেলো ছেলেডা অভিমান করে যে কৈ গেছে বুঝতে পারছি না। তাই আমি মাইকিং করছি। আটরশি আসছি নিখোঁজ সংবাদের পোস্টার লাগাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24