শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নাইজেরিয়ার রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা,রাণীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্কঃ
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১১ Time View

 

রাজ প্রাসাদে ঢুকে নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে সেগুনের প্রাসাদে এ ঘটনা ঘটে।

সেগুন একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ও রাজা। তার আনুষ্ঠানিক উপাধি হলো ‘কোরোর ওলুকোরো’। এ হামলার সঙ্গে জড়িত বন্দুকধারী কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, তা স্পষ্ট নয়।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নাইজেরিয়ায় মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা সম্প্রতি বেশ বেড়েছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পথচারী, শিক্ষার্থী এবং গ্রাম ও শহরের বাসিন্দাদের তুলে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে।

এসব অপহরণ রোধে দেশে জরুরি অবস্থা জারি করার দাবি জানিয়েছে আসছে নাইজেরিয়ার সুশীল সমাজ। কয়েক দিন আগে দেশের সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে এ দাবি জানিয়েছেন। তাদের দাবি, গত মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24