মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নকলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে এক খামারির মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১১ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় হাঁসের খামারে পাতা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মহিদুল ইসলাম (৩৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

নিহত মহিদুল ইসলাম খিচা গ্রামের লাল মিয়ার ছেলে। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩ নং উরফা ইউনিয়নের খিচা গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে,মহিদুল ইসলাম কৃষি কাজের ফাঁকে হাঁস পালন করে জীবীকা নির্বাহ করতেন। সে কয়েক বছর আগে বানিজ্যিক ভাবে খামারের মাধ্যমে হাঁস পালন করেন।

কিন্তু শিয়ালের অত্যাচারে সে অতিষ্ট হয়ে পড়ে।অবশেষে শিয়াল তাড়াতে বা মারতে না বুঝে জিআই তার খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন।শনিবার সন্ধ্যায় খামারে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে অসাবধানতা বসতঃ বৈদ্যুতিক পাতা ফাঁদে আটকে গিয়ে গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি খুবই দুঃখজনক।মহিদুল ইসলাম ক্ষুদ্র কৃষক।সে কৃষি কাজের ফাঁকে হাঁস পালন করে জীবীকা নির্বাহ করত। তবে শিয়াল মারতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল কাদের মিয়া জানান, শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদের ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24