সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

অসহায় ও দুস্থদের পাশে আদ্-দ্বীন ভাঙ্গা শাখা; পাকাঘর ও শীতবস্ত্র বিতরণ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৪ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হুগলি,সদরদীতে আদ্- দ্বীনের উদ্যোগে ভাঙ্গা এরিয়ার ৫ টি শাখায় অসহায় ও দুস্থ ৫ জনকে পাকা বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের নিজস্ব অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

বসতঘর প্রাপ্তরা হলেন আদ্- দ্বীন ভাঙ্গা শাখায় চৌকিঘাটা গ্রামের মিরন তালুকদারের স্ত্রী আকলিমা বেগম, নগরকান্দা শাখায় আব্দুল শুকুরের স্ত্রী নিহার বেগম, মুকসুদপুর শাখায় প্রভাকরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে বিউটি আক্তার,বনগ্রাম শাখায় নিকরহাটি গ্রামের জাকির মোল্লার স্ত্রী শিউলি বেগম এবং টেকেরহাট শাখায় চিকুরদিয়া গ্রামের জয়দেব বাড়ইয়ের ছেলে সমর বাড়ই।

বসতঘর পেয়ে আকলিমা বেগম সমাজের আলো২৪.কমকে বলেন, আমার থাকার মতো জায়গা ছিলো না। তার (আকলিমার) জরাজীর্ণ পাট কাঠির ঘর ( যা ভেঙ্গে বসবাসের অযোগ্য হয়ে গেছে) দেখিয়ে বলেন এই ভাঙ্গা ঘরে আমি সন্তান নিয়ে অনেক কষ্ট করে থাকতাম। আদ্- দ্বীন সমিতি (এনজিও) আমাকে নতুন পাকা একটা ঘর দিয়েছে। এ গজর পেয়ে আমার অনেক উপকার হইছে।

আকলিমার শাশুড়ী আবেগপ্রবণ হয়ে বলেন,আমার বউ তার ছাওয়াল (ছেলে) নিয়ে ভাঙ্গা ঘরে থাকতো। এখন নতুন ঘর পেয়েছে এজন্য আমি অনেক খুশি।

খাদ্য সহায়তা পাওয়া এক বৃদ্ধা বলেন, আমি আগে মানুষের কাছে চায়ে-চিন্তে (ভিক্ষা) খেতাম। এই সমিতি (আদ্-দ্বীন) আমাকে খাবার৷ দেয়। আমি এখন তেমন চোখে দেখি না। তাই খাবার পেয়ে আমি অনেক খুশি।

এছাড়াও ৩৪৬ জন শীতার্তদেরকে শীতবস্ত্র হিসেবে কমফোর্ট বিতরণ করা হয়। ১৬ জনকে খাদ্য সহায়তা ও ১১০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।

এ বিষয়ে আদ্- দ্বীনের   ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো: খাইরুল ইসলাম ও এরিয়া ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও  আমরা অসহায় ও দুস্থদের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছি।ইতিমধ্যে আমরা অসহায় ও দুস্থ অনেক পরিবারের মাঝে  বসতঘর, কমফোর্ট, খাদ্য সহায়তা প্রদান করেছি। আগামীতেও আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। শিল্পপতি আকিজ উদ্দীনের  প্রেরণায় এবং অধ্যাপক মোহম্মদ শরীফ হোসেন (১৯৩৪-২০০৭)-এর উদ্যোগে ১৯৮০ সালে যশোরে এতিম শিশুদের পুনর্বাসনের মাধ্যমে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24