সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

রূপগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূলতা হাইওয়ে পুলিশের অভিযান

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ Time View

 

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভুলতা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভূলতা হাইওয়ে ফাঁড়ি পুলিশ  মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল, মহাসড়কের উপর পার্কিং ও ফুটপাতের কাঁচাবাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ।

আজ  (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলী আরশাফ মোল্লাকে এশিয়ান হাইওয়ে সড়কের এলাচি হোটেল এলাকায় অভিযান পরিচালনা করেতে দেখা যায়। এ অভিযানে আলী আরশাফ মোল্লার সাথে এসআই রিপনসহ  ফোর্সের আরও কয়েকজন  সদস্য উপস্থিত ছিলেন।

আলী আরশাফ  জানান, কয়েক দিন যাবত ভুূলতা ও গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অনেকটা কমে আসে। বিভিন্ন গণমাধ্যমে এখানকার জনভোগান্তির সংবাদ প্রকাশিত হওয়ার পর হাইওয়ে ফাঁড়ির পুলিশ এ অভিযান শুরু করেছে।

এ অভিযানে প্রায়ই মহাসড়কের ওপর বসানো দোকানপাট উচ্ছেদ করাসহ রেন্ট এ কার স্ট্যান্ড পরিষ্কার করা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ ফুটপাত তুলে দিলে এলাকা ভালো লাগে, কিন্তু এই উচ্ছেদ ও অবৈধ যানবাহন আটকের অভিযান বেশি দিন থাকবে না।

এ বিষয়ে হাইওয়ে ফাঁড়ির টিআই মোঃআলী আরশাফ মোল্লা জানান, মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কোনো অবৈধ দোকান বসতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24