সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বাবার মত মানুষের কল্যাণে কাজ কাজ করছি; চেয়ারম্যান সাব্বির

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৪ Time View

 

শেখ মামুনুর রশীদ মামুনঃ

মরহুম শওকত আলী বুধু ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার বোরর চর ইউনিয়ন পরিষদের সুনামধন্য একজন সফল চেয়ারম্যান।অন্যায়ের কাছে হার না মানা একজন ব্যক্তি ছিলেন তিনি। আর তারই সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাব্বির।

পিতার মৃত্যুর পর বিপুল ভোটে বোরর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নির্বাচিত হন তিনি। তার সততা, কঠোর পরিশ্রম, দুর্দশী নেতৃত্ব, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র, শ্রমজীবী, দুস্থ ও সুবিধাবঞ্চিতরা সরকারের সকল সুযোগ-সুবিধার আওতায় এসেছেন।

অসহায় পরিবারের নিশ্চিত হয়েছে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা। তিনি স্বচ্ছতার সাথে ইউনিউনের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা, কর্মসিজন প্রকল্প ও এলজিএসপি বাস্তবায়ন করেছেন। একের পর এক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করেছেন।

ইউনিয়নবাসী জানান, চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির কে সুখে দুঃখে আমরা সবসময় পাশে পাই। অবহেলিত বৈঠামারী গ্রাম সহ স্হানীয় এলাকায় বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়নে শুরু থেকেই সততা ও স্বচ্ছতার সাথে দ্বায়িত্ব পালন করে  আসছেন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তিনি সবসময় কঠোর অবস্থানে রয়েছেন।সাহসীকতার সাথে দুর করেছেন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক। স্হানীয় এলাকায় অসহায় গরীব মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন তিনি । অসহায়দের দিয়েছেন নগদ অর্থ সুবিধা। মানবিক এসব কর্মকান্ডের মধ্যে দিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি ।

স্থানীয় সাধারণ ভোটার ও সচেতন মানুষ, সাবেক চেয়ারম্যান মরহুম শওকত আলী বুধু র মত তারই সুযোগ্য পুত্র চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির কে সুখে দুঃখে পাশে চাই। চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বিরও জন চাহিদা পূরণের লক্ষ্যে ই কাজ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বোরর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির বলেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার জন্য চেষ্টা করছি। সবসময় চেষ্টা করছি অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকার এবং সহযোগীতা করার। আমার পিতা মরহুম শওকত আলী বুধু  সবসময় বোরর চরের মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও বাবার মত আমৃত্য মানুষের পাশে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24