রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

প্রয়াস ঝিনাইগাতী’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫২৫ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ

“আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়ায় হোক আমাদের প্রয়াস”এ প্রতিপাদ্য সামনে রেখে “প্রয়াস ঝিনাইগাতী’ সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায়, হতদরিদ্্‌ দুঃস্থ,মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে ঝিনাইগাতী উপজেলার অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন “প্রয়াস ঝিনাইগাতী” এর কার্যালয়ে সংগঠনটির নিজস্ব অর্থায়নে অসহায়, হতদরিদ্র, দুস্থ ও নিম্ন আয়ের লোকজনের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

শীত বস্ত্র বিতরণকালে “প্রয়াস ঝিনাইগাতী” সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,”প্রয়াস ঝিনাইগাতী” এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সুজন মাহমুদ সোহেল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন “প্রয়াস ঝিনাইগাতী” এর সহ সভাপতি উজ্জ্বল খাঁন,সহ সভাপতি রনি মির্জা,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,সাবেক কোষাধ্যক্ষ প্রণব গুপ্ত,বর্তমান কোষাধ্যক্ষ আহসান আলী হাসান,দপ্তর সম্পাদক আব্দুস ছালাম,কার্যকরী সদস্য রাজু আহমেদ,গোবিন্দ্র ভৌমিক,ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ।

শীত বস্ত্র (কম্বল) পেয়ে  ওমর আলী নামে এক বৃদ্ধ বলেন, এই কনকনে শীতে কম্বল পেয়ে আমার অনেক উপকার হলো। এখন থেকে কিছুটা হলেও শীতের কষ্ট থেকে রেহাই পাবো।

 

উল্লেখ্য, “প্রয়াস ঝিনাইগাতী” কর্তৃক নিজস্ব তহবিল থেকে ২ শতাধিক লোকজনের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24