রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ড.ইউনূস ইস্যুতে সিনেটরদের বক্তব্য অবান্তর ও অযৌক্তিক: খুরশীদ আলম

আদালত প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪২ Time View

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে ১২ মার্কিন সিনেটরের চিঠি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের আইনজীবী খুরশীদ আলম খান।

বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ১২ সিনেটরের পাঠানো চিঠিকে দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।

এদিন সকালে তিনি বলেন, সিনেটরদের বক্তব্য অবান্তর ও অযৌক্তিক। বিভিন্ন জায়গা থেকে প্রভাবিত হয়ে, না জেনে, না শুনে তাদের এমন বক্তব্য বিচার ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ।

বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন জানিয়ে তিনি আরও বলেন, ড. ইউনূস দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছে। আইনি সুযোগ নিয়ে তিনি এখন জামিনে রয়েছেন। এ সময় তিনি মার্কিন সিনেটরদের বাংলাদেশের আদালতে বিচার পর্যবেক্ষণের আহ্বান জানান। বলেন, তারা শ্রম আদালতের রায়টি পড়ুক, বিচার বিশ্লেষণ করে তারপর বক্তব্য দিক।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তা’ করা হচ্ছে- সম্প্রতি এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১২ জন সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24