বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ্

আমিনুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫১৭ Time View

 

আমিনুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

বিভিন্ন কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন ঘটনায় জড়িত আসামীদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্।

একই সঙ্গে ভূঞাপুর থানাকেও অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার অর্জন করেছেন তিনি।গত

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসি মো. আহসান উল্লাহ এ বিষয়টি জানিয়েছেন। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার।

থানা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক হত্যা মামলা ও লাশ উদ্ধারসহ চুরি-ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। দায়ের করা এসব মামলায় অভিযোগের পর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হন থানা পুলিশ। এরইপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি আহসান উল্লাহ্ ও থানাসহ বেশ কয়েকজন এসআই এবং এএসআইকে এ সম্মাননা প্রদান করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ভূঞাপুর থানা জেলার মধ্যে প্রথমস্থান অধিকার করে এবং আমাকেও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে থানার ১৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। ভূঞাপুরবাসীসহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24