বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৪ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর:

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের তাওয়াকুচা বিটের গহীণ জঙ্গলে বন্যহাতির আক্রমণে নুর ইসলাম(৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত কৃষক উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকার মৃত শাহারু শেখের ছেলে এবং ৩ ছেলে ৩ মেয়ের জনক।

নিহতের পরিবার ও স্থানীয় বনবিভাগ সুত্রে জানা গেছে,প্রতিদিনের মতো নুর ইসলাম ২৯ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে সে তার গরু নিয়ে পাহাড়ে যায় ঘাস খাওয়ানোর জন্যে।দিন শেষে সন্ধ্যায় গরুগুলো একাই বাড়িতে ফিরলেও নুর ইসলাম না ফেরায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায়।

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন সন্ধ্যার পর পাহাড়ের সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজাখুজির এক পর্যায়ে রাত ৯ টার দিকে নুর ইসলামকে ক্ষত-বিক্ষত ও মৃত অবস্থায় পেয়ে উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে।খবর পেয়ে রাতেই স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো.মকরুল ইসলাম আকন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল সহ অন্যান্যরা নিহতের লাশ দেখতে যায়।

এলাকাবাসী,পুলিশ ও বনবিভাগের ধারণা বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া নিহতের লাশ দাফন কাফনের জন্যে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

কৃষক নুর ইসলামের এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24