রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

বানিজ্য মেলায় দর্শনার্থীদের বিনা মূল্যে সেবা দিচ্ছে ডিকেএমসি হাসপাতাল

সোহেল কবির,স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৬ Time View

 

সোহেল কবির,স্টাফ রিপোর্টারঃ

এবারের বাণিজ্য মেলাকে সাফল্যমন্ডিত করতে এবং ২০২৩ সালের তুলনায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে সেচ্চায় সেবা দানকারী প্রতিষ্ঠানের সংখ্যাও। সেদিক থেকে পিছিয়ে নেই স্থানীয় কিছু হাসপাতাল ও সেচ্ছাসেবী সংগঠন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান ডিকেএমসি হাসপাতালের দক্ষ একদল স্বেচ্ছাসেবী কর্মী বাহিনী। ডিকেএমসি হালপাতাল লিঃ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা এম এ কাসেম সাহেবের তত্তাবধানে সার্বক্ষনিক রোগীদের সেবা দেয়াসহ বিনা মূল্যে তাদের ঔষধ বিতরণ, প্রাথমিক চিকিৎসা, ব্লাড প্রেসার মাপা, ডায়াবেটিস পরিক্ষাসহ মেলায় আগত যে কোন লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষনিক সেবা দানের উদ্যেশ্যেই তাদের এই আয়োজন।

ডিকেএমসি হাসপাতালের এ সেবার বিষয়ে কথা হয় হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সাথে। তিনি বলেন, আমরা ডিকেএমসি হাসপাতালের মাধ্যমে রূপগঞ্জে বিভিন্ন সময় ক্যাম্পেন করে বেশ সুনাম অর্জন করেছি। তাই এবার বানিজ্য মেলায় মানুষের সেবা দিয়ে জাতীয় পর্যায়ে সেবার মান বাড়াতেও হাসপাতালকে পরিচিতি করতেই আমাদের এই আয়োজন।

মেলায় ঘুরতে আসা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার মাস্টার জানান, আমি মেলায় ঘুরার এক পর্যায়ে অসুস্থ অনুভব করলে  ডিকেএমসি হাসপাতালের ক্যাম্পে যাই। তাদের মেডিকেল টিম আমাকে ডায়াবেটিস পরিক্ষা করে জানান আমার সুগারের পরিমান বেড়ে গেছে। এতে আমি আতঙ্কিত হলে ডিকেএমসি হাসপাতালের একদল সেবাদান কারীরা আমাকে ঔষধ সেবন করিয়ে ২০ মিনিট বিশ্রামে রাখে। এরপর আমার শারীরিক অবস্থার উন্নতি হলে আমি বাসায় চলে যাই।

এদিকে ডিকেএমসি হাসপাতালের একাউন্টেন্ট শামসুল আলম কে ভালো সেবা নিশ্চিত করতে ক্যাম্পে উপস্থিত দেখা যায়। এ ব্যাপারে ইপিবির সচিব ও বানিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন নিয়ে মোট ৩৫১ টি স্টল বরাদ্ধ দেয়া হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি সেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠনও আছে। তাদের মধ্যে ডিকেএমসি, মেনেজমেন্ট নেট এন্ড বাংলাদেশ, থেলাসেমিয়া সমিতি হাসপাতাল ও বিআরবি হাসপাতাল অন্যতম ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24