বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক ,শেরপুর:
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮১ Time View
হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শহরের পৌর পার্কে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এর আগে সকালে শহরের কালিগঞ্জ এলাকায় সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। আগামী কাল সকালে চরাঞ্চলের কামারের চর এলাকায় কম্বল বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ।

এক হাজার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করবেন সংগঠনটি। হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশনের স্থানীয় সদস্যরা এলাকায় গিয়ে নিজ চোখে দেখে দেখে দরিদ্র শীতার্ত মানুষ বের করে কম্বলের স্লিপ দিয়ে আসেন।পরে সবাইকে জড়ো করে স্লিপ দেখে কম্বল বিতরণ করা হয়।জানা গেছে সংগঠনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অরাজনৈতিক এই সংগঠনটি গেল করোনা কালিন সময় থেকে শুরু করে অদ্যাবধি শেরপুরের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য,যে কোন দুর্যোগে ত্রান সহয়তাসহ ঈদ ও নানা উৎসবে দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আসছে।সংগঠনের অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।  কম্বল বিতরণের সময় সংগঠনের সদস্য মোঃ আবু সাঈদ,রাশেদুর রহমান,লোকমান হাকিম,সোহাগ তুষার,ফয়সাল ইবনে হাবিব,মোছাদ্দিকুর রহমান আরমান ও সংগঠনের স্বেচ্ছাসেবীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24