বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচির সমালোচনা করে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৯ Time View

বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যারা অসহযোগ আন্দোলন করছেন, বাসাবাড়িতে গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ হয়ে গেলে কী হবে ভাবা উচিত। রাজধানীর সচিবালয়ে বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কিন্তু সব সময় বলে আসছি, তারা সুনিশ্চিত এ দেশের জনগণ তাদের ভোট দেবে না। দেশের জনগণ তাদের কর্মকাণ্ডে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রমাগতভাবে কর্মসূচি দিয়ে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি করা যায় এবং নির্বাচন যাতে না হয় সে জন্য একটা অবস্থার সৃষ্টি করছেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন, ২৮ অক্টোবরের পর থেকে তারা ক্রমাগতভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসের ভেতরে অগ্নিদগ্ধ করে, হেলপারসহ পুড়িয়ে, তারপর এখন শুরু করেছে রেললাইন উপড়ে ফেলে দেওয়া। চারজন মানুষকে আপনারা দেখেছেন, চলন্ত গাড়িতে কীভাবে তারা পুড়িয়ে মেরেছে। এর আগেও গাজীপুর এলাকায় একটি ঘটনা ঘটিয়েছে। এ ধরনের নাশকতা তারা ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে।

আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, ২০১৪ ও ২০১৫ সালে ৯০ দিন ক্রমাগতভাবে তারা এসব করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে, সম্পদ ধ্বংস করেছে, জায়গায় জায়গায় রাস্তাঘাট কেটে দিয়েছে। এখন আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি কীভাবে সৃষ্টি করা যায়, সে জন্য পাঁয়তারা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। তিনি মনে করেন, এটাই সরকার বদলানোর একমাত্র উপায়। সে জন্য নির্বাচন কমিশন নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। দেশের ৪৩টির মধ্যে ২৯টি দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে। যতটুকু আমরা জেনেছি।

তিনি বলেন, ‘সবকিছু যখন ঠিকঠাক মতো চলছে, এতকিছু করার পরেও যখন মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে, যখন মানুষ একটা উৎসবমুখর পরিবেশের দিকে ধীরে ধীরে যাচ্ছে; আমাদের দেশে নির্বাচন কিন্তু সব সময় একটা উৎসবমুখর পরিবেশে যে যার প্রার্থীকে ভোট দেয় এবং সেই প্রার্থীর তারা জয়গান করেন, আনন্দ মিছিল করেন- সেই জায়গাটিতে চলে যাচ্ছে, সারা বাংলাদেশে এখন ভোটের আমেজ চলে এসেছে, তখন তারা ঘোষণা করছেন অসহযোগ।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অসহযোগ আন্দোলন করছেন, তাদের বাসা থেকে বিদ্যুৎ যদি চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়; যেহেতু অসহযোগ উনারাই চাচ্ছেন- বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে। তাহলে কী হবে, তারা কি সেটা বুঝতে পারছেন? গ্যাস বিল না দিলে, বিদ্যুৎ বিল না দিলে, পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যেগুলো করে থাকে, তাদের জন্য সেগুলো করবে। তাহলে কী হবে, সেটা তাদের চিন্তায় নিয়ে আসা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24