শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ১ বৃদ্ধা নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ারা বেগম শানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার  বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আনোয়ারা বেগম শানু একই  গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী বলে জানা গেছে।  এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের পশ্চিম পাড়ায় গতকাল রোববার সন্ধ্যায় আনোয়ারা ওরফে শানু বেগমের (৬০) মেজো ছেলে রেজাউল ওরফে রেজু হাওলাদারের বাড়িতে প্রতিবেশী আতাউরের শিশু কন্যা মরিয়ম ওরফে নাঈমা (২) খেলতে আসে। এ সময় খেলা নিয়ে রেজাউলের স্ত্রী শিল্পী বেগম (২৪) ও  আতাউর এর স্ত্রী সাথীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া-ঝাটির সৃষ্টি হয়। এ সময় শানু বেগম তার পুত্রবধূর পক্ষে ঝগড়ায় লিপ্ত হলে পাশে থাকা সাথী বেগমের দেবর মৃত গফুর হাওলাদার ছেলে আতিয়ার হাওলাদার (৪০) সহ তার পক্ষের আরও কয়েকজন এসে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে আতিয়ার শানু বেগমকে কিলঘুষি মেরে জখম করে। এ সময় শানু বেগম অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শানু বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উক্ত ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে  এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষ্যে ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল মাতুব্বর বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে কুমারখালী গ্রামের শানু বেগম নামের এক মহিলা নিহত হয়েছেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে। এবিষয়ে ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24