রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নির্বাচনে বাধা দিলে ৭ বছরের জেল

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ Time View

নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কেউ শক্তিপ্রয়োগ করলে ও বাধা দিলে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদন্ডের ব্যবস্থা করা হয়েছে। এটি আগে ছিল না। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করা ছাড়া আর কোন বিকল্প নেই।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাজ হল নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা আর আপনাদের কাজ ভোটার উপস্থিতি নিশ্চিত করা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদেরকে বদলী করে আমরা কি চাই তা স্পষ্ট করেছি।

দুর্গম এলাকাগুলোতে দূরত্ব বিবেচনায় ভোটের আগের দিন ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, দ্বীপ অঞ্চল অথবা হাওর বেষ্টিত এলাকাগুলোতে রিটার্ণিং অফিসার একটি প্ল্যান পাঠাবেন ৩১ ডিসেম্বরের মধ্যে। সেখানে সম্ভাব্য সময় ও দূরত্ব উল্লেখ করতে হবে। এগুলো পাঠানোর পর আমরা এপ্রোভ করে দেব। সেগুলোতে উপযুক্ত নিরাপত্তার মাধ্যমে আগের দিনই ব্যালট পেপার পৌঁছবে। এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যথেষ্ট প্রার্থী দেখছি। স্বতন্ত্র প্রার্থী আছে। অনেক জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা অনেক শক্তি সামর্থ রাখেন। আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।

জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24