শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নির্বাচনী প্রচারণায় হামলার স্বিকার হিরো আলম

বগুরা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ Time View

 

নৌকার সমর্থকদের বিরুদ্ধে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন তিনি। এসময় হিরো আলমের মোবাইল ফোন কেড়ে নিয়েছে হামলাকারীরা।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হিরো আলম জানান, সন্ধ্যায় মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে  কর্মীদের নিয়ে  যান তিনি। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন। ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় আমি একটা সংবাদ সম্মেলন করবো। রাত আটটায় আমার বাসা থেকে সংবাদ সম্মেলন হবে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলেছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24