বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

নালিতাবাড়ীতে লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর :
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৯ Time View

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাঁচারকালে শংকর কোচ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।

র‌্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকা  থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ মেকডুওয়েলস নম্বর ওয়ান ব্য্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব  আরো জানায়, গ্রেপ্তারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য।সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24