সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

নওগাঁয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

নওগাঁ সংবাদদাতা:
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪০০ Time View

নওগাঁ কারাগারে মতিবুল মণ্ডল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত মতিবুল জেলার পত্নীতলা উপজেলার পলিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম জানান, বিস্ফোরকসহ ১৪৩, ৩৪১, ৩২৩, ৪২৭ এবং ৫০৬ ধারায় মামলা ছিল মতিবুলের নামে। গত ২৭ নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। এরপর তিনি অসুস্থ হলে ১৪ ডিসেম্বর থেকে কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে বেশি অসুস্থ হলে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানজিমুল হক জানান, সকালে বুকে ব্যথা ওঠায় হাসপাতালে ভর্তি করা হয় মতিবুলকে। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24