শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

টাঙ্গাইল এ্যাসোসিয়েশন উত্তরা এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ Time View
টাঙ্গাইল এ্যাসোসিয়েশন উত্তরা এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

আমিনুল ইসলাম, টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় টাঙ্গাইল এ্যাসোসিয়েশন উত্তরা এর উদ্যোগে আলহাজ্ব নূরবক্স এবং রাশেদুল সম্পদ হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা(ফকির কেল্লা) মাঠ ময়দানে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশেদুল সম্পদ হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার সহ-সভাপতি আব্দুস সবুর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জহিরুল ইসলাম খান, জেনারেল ম্যানেজার, রুপসী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএম সাকিব, কানাডা প্রবাসী, আরো উপস্থিত ছিলেন লতিফ খান, লুৎফর খান, শহিদুল ইসলাম, মুহাইমেনুল ইসলাম রিফাত,সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের সংগঠন থেকে প্রতিবছরের ন্যায় এবছরেও আমরা অসহায় ও গরীব লোকদেরকে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি ভবিষ্যতেও করবো। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা।এই সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব লোকদেরকে সহযোগিতা করে আসছি। এই সংগঠনের প্রায় প্রতিটি সদস্যই চাকরিজীবী। সকলের সহযোগিতায় এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24