সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে মধুপুরেও নৌকায় ভোট দি‌তে হ‌বে

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৫ Time View
গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে মধুপুরেও নৌকায় ভোট দি‌তে হ‌বে

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, অতী‌তে গোপালগঞ্জ জেলার সঙ্গে পাল্লা দি‌য়ে টাঙ্গাইলের মধুপু‌রে নৌকায় ভোট দিয়েছিলেন ভোটাররা। এবারও গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে নৌকায় ভোট দি‌তে হ‌বে।

নৌকায় ভোট দি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে আমরা দেখাতে চাই, এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর। শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আওয়ামী লী‌গের কর্মী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব এসব কথা বলেন তিনি। টাঙ্গাইল-১ (মধুপুর এবং ধনবাড়ী উপজেলা) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। মন্ত্রী বলেন, ‌‘বিএন‌পি চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হয়। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় তারা।

তবে আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতে নৌকায় ভোট দিয়েছি, আগামীতেও দেবো। ৭ জানুয়ারি ভোটার উপস্থিতি দেখিয়ে তা প্রমাণ করবো। যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্র মোকাবিলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ শক্তিশালী।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সমা‌বে‌শে আরও বক্তব্য রাখেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24