শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

১০ হাজার টাকা কন্ট্রাকে মাদকাসক্তদের দিয়ে গাড়ি পোড়াচ্ছে বিএনপি : মির্জা আজম

জামালপুর সংবাদদাতা:
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮০ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদ সদস্য আলহাজ মির্জা আজম বলেছেন, বিএনপির কর্মসূচি হচ্ছে গাড়িতে আগুন দেওয়া ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। সেটা করতেও এখন তাদের কোনো নেতাকর্মী খুঁজে পাচ্ছে না। এখন তারা আউট সোর্সিং করছে। তারা এখন ১০ হাজার টাকা কন্ট্রাকে গাড়ি পোড়াতে দিচ্ছে। আর এই ১০ হাজার টাকার লোভে এ দেশে বহু মাদকাসক্ত রয়েছে তারা বিএনপির কর্মী সেজে গাড়ি পোড়াচ্ছে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এস এম সিনিয়র মাদ্রাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মির্জা আজম বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল ও বিতর্কিত করতে বিএনপি চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। বরাবরের মতো এবারও তারা ব্যর্থ হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, আলহাজ দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুন কুমার সাহা, আজহারুল ইসলাম বিএসসি, ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, রায়হান রহমতুল্লাহ রিমু, শহর আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী প্রমুখ। এ সময় উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24