শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

১০০ কিলোমিটার এলাকাজুড়ে সোনার খনির সন্ধান

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৮ Time View

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান মিলেছে। বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে। সৌদি গেজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল খুরমাহ এলাকায় ১০০ কিলোমিটার প্রসারিত বড় এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত।কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয়, সোনার খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার মজুত আবিষ্কৃত হলো।অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। নমুনায় প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন বলেছে, তারা একাধিক সোনার খনি আবিষ্কার করেছে, যা এই এলাকায় সোনার খনির সম্প্রসারণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের।

সোনার মজুত পাওয়ার পর ২০২৪ সালে প্রতিষ্ঠানটি এ অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালানোর ঘোষণা দিয়েছে। মাদেনের প্রধান নির্বাহী রবার্ট উইল্ট রয়টার্সকে বলেন, গত অক্টোবর মাসে মাদেন সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তারা সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24