মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতীতে মা সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ Time View

শেরপুরের ঝিনাইগাতীতে মা সমাবেশ অনুষ্ঠিত। শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের হলরুমে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা’ বৃদ্ধির লক্ষে এ মা সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক ডা. সাদিয়া আফরিন।

এতে বিদ্যালয়ের কল্যাণ সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরন্নবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সহসভাপতি ফজিলা খাতুন শারমিন, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ,তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন,মা একটি পৃথিবী,মা তার সন্তানের জন্য ইহকাল,পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। সমাবেশ শেষে শ্রেণিভিত্তিক ১০জন করে মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24