মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পিটিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯১ Time View

 

মাদারীপুরের কালকিনিতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এসকান্দার খা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত এসকান্দার মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর কর্মী ও উপজেলার লক্ষিপুর এলাকার ভাটাবালী গ্রামের আয়ুব আলী খার ছেলে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর কর্মী এসকান্দার খা ফজরের নামাজ শেষে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে দুর্বৃত্তরা এসকান্দারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এসকান্দার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার এ মৃত্যুর খবরে মাদারীপুর-৩ নির্বাচনী পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত এসকান্দার আলী খার ছেলে মিলন খা বলেন, আমার বাবাকে হত্যার বিচার চাই। আমার বাবা তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার সমর্থক ছিল।লক্ষিপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল বেপারী বলেন, এসকান্দার মারা গেছে তার পারিবারিক দ্বন্দ্বের কারণে। কোনো রাজনৈতিক কারণে নয়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে।

এ বিষয়ে জানতে্নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের মুঠোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুর তৌহিদ বলেন, মৃত্যুর বিষয়ে জেনেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24