শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ঝিনাইগাতীতে ভিক্ষা ছেড়ে উপার্জন করতে চান প্রতিবন্ধী হাবিবুল্লাহ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৯ Time View

ভিক্ষা করে বা কারও কাছে হাত পেতে নয়,ভিক্ষা ভিত্তি ছেড়ে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা উপার্জন করতে চান প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু। একটি উন্নত মানের ভালো ইজিবাইক ক্রয় করতে সকলের সহযোগিতা কামনা করেন হাসু। স্হানীয়দের ভাষ্যমতে হাবিবুল্লাহ বাহার হাসুর জীবনের উন্নতি ঘটাতে দেশ বাসী ও সমাজের বৃত্তবান সহ সকলে মিলে সহযোগিতা করলে তার ভাগ্যের পরিবর্তন সম্ভব।

জানাগেছে,শেরপুরের ঝিনাইগাতীর হাবিবুল্লাহ বাহার নামে এক প্রতিবন্ধী আর্থিক অনুদানে সহায়তা চেয়ে ঘুরছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে। তবুও তার কোথাও মিলছে না আর্থিক সহায়তা। পরিবারের জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

হাবিবুল্লাহ বাহার হাসু ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র।২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করে শেরপুরের ভাত শালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল থেকে প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন “বাহার মেডিকেল হল”। সেখানে তিনি প্রায় ১ যুগ পর্যন্ত তার নিজ গ্রাম বিষ্ণুপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। হাবিবুল্লাহ বাহার হাসু। তিনি জানান,২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। অনেক চিকিৎসা করে বাড়ির জায়গা জমি সবই শেষ করে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয় ডান পায়ের উরু পর্যন্ত প্রায় সবটুকুই!এরপর থেকে থেকে নেমে আসে তার অন্ধকার জীবন।

হাসু ২০০৪ সালে প্রথম বিবাহ করেন আর কোনও কারণ ছাড়াই এক পুত্র সন্তান রেখে চলে যান তার ওই স্ত্রী। এরপর ২০০৯ সালে আবারও বিবাহে আবদ্ধ হন তিনি। আর এদিকে তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। তবে বর্তমানে হাবিবুল্লাহ বাহার হাসু’র মা, স্ত্রী ও সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য। ছয় সদস্যের খরচ যোগানের জীবন যুদ্ধে একমাত্র ভরসা প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।

গত কয়েক মাস যাবৎ উপজেলার পশ্চিম ধানশাইল চার রাস্তার মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে তারা স্ব-পরিবার থাকলেও পরিবারের জীবিকা উপার্জনে তার বাড়তি আয়ের উৎস না থাকায় প্রতিদিন দুমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা তার কোনও প্রতিকার। অভাব অনটন সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাবিবুল্লাহ বাহার হাসু। এমতাবস্থায় মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা পূর্বক তিনি আর্থিক সহায়তা চেয়ে জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বৃত্তবান সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24