শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

কুয়েতের আমিরের মৃত্যু: শোক পালনে হরতাল পেছাল বিএনপি

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৩ Time View
কুয়েতের আমিরের মৃত্যু: শোক পালনে হরতাল পেছাল বিএনপি

আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। একদিন পর সেই হরতালের কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি। রোববার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

নতুন ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে বিএনপি। হরতালের তারিখ পরিবর্তনের বিষয়ে রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যাওয়ায়, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলগুলো হরতাল কর্মসূচি পালন করবে।

গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর আগে গত মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হাসপাতালে ভর্তির কারণ হিসেবে ‘জরুরি স্বাস্থ্য সমস্যা’র কথা জানিয়েছিল।

উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24