সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৬৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালাম মোল্লা নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখান কান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি সালাম মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সালাম মোল্লা ২৮ হাজার পিস ফেনসিডিল সহ আটক হয়। সেই মামলায় ঢাকার দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। তার অনুপস্থিতে আদালত সালাম মোল্লাকে এই সাজা দেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের নিয়ে নাসিরাবাদ ইউনিয়নের আলেয়া কান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ওয়ারেন্ট তামিল আমাদের নিয়মিত কাজ। দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি সালাম মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার তাকে গ্রেপ্তার করা হয় । সোমবার (২০ নভেম্বর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24