শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া গুলিবিদ্ধ

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭২৬ Time View

সারাদেশে বিএনপি ও বিএনপি জোটের  দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে গুলি চালানোর  ঘটনা ঘটেছে বলে দাবি করেছে জেলা বিএনপি।

 

শটগানের গুলিতে আহত হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ.কে কিবরিয়া স্বপনসহ ২ জন। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর-বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে ব্লে জানা যায়।

গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইসা।

তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, আজ বুধবার দুপুরে অবরোধের সমর্থনে বাহিরদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেয় বিএনপি। এ সময় একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে তারা শটগান থেকে গুলি চালান। এতে জেলা বিএনপির সদস্যসচিব স্বপন আহত হন। এ সময় রাকিব নামের এক কর্মীও গুলিতে আহত হয়েছেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, ‘ফরিদপুরের কোমরপুর-বাহিরদিয়া এলাকায় কোনো পিকেটিং বা গুলির ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কি না তাও জানি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24