সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে হরতাল-অবরোধে গণপরিবহন চালাতে নিরাপত্তা দেবে প্রশাসন

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬২০ Time View

সারা দেশে বিএনপির ডাকা হরতাল-অবরোধসহ যেকোনো পরিস্থিতিতে ফরিদপুরে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা। আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংশ্লিষ্ট কয়েকশ মালিক ও শ্রমিকরা পরিবহনে আগুন দেওয়ার তথ্য উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেন। তারা বাস-ট্রাকসহ গণপরিবহন ও সংশ্লিষ্ট পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

এদিকে শ্রমিকদের পক্ষে জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মো. নাছির বলেন, ‘মালিক ও শ্রমিকদের সহায়তায় আমরা ফরিদপুর থেকে পরিবহন চালাচ্ছি কিন্তু অন্য জেলা থেকে পরিবহন কম চালানো হচ্ছে। অনেক নামিদামি পরিবহন কোম্পানি তাদের বাস চালাচ্ছে না। যেকোনো পরিবহনের জন্য ফরিদপুরকে নিরাপদ রাখতে হবে।’

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘প্রতিদিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবেন। যেখানে সমস্যা মনে করবেন আমাদের জানালে সেখানেই নিরাপত্তা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, জেলা ও উপজেলা সদরের মহাসড়ক-সড়কে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘ফরিদপুরে কেউ কোনো যানবাহনে নাশকতা ঘটানোর চেষ্টা করলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ফরিদপুরকে শতভাগ নিরাপদ রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘আপনারা নির্দ্বিধায় রাস্তায় বের হয়ে পড়েন। সড়কে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবে হাইওয়ে পুলিশ।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মো. নাছির, ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি যুবায়ের জাকির, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার আবদুর রাশেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24