সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে লাশবাহী গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, চালকসহ আটক ২

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৮৫ Time View

ফরিদপুরে বিশেষ কৌশলে লাশবাহী ফ্রিজিং গাড়িতে বহন করা ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গাড়িটি যশোর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

গতকাল বৃহস্পতিবার(২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার। বুধবার রাত ১০টার দিকে ফরিদপুর শহরতলির বদরপুরে চেকপোস্ট থেকে তাদের আটক করে র‍্যাব-১০।

আটকরা হলেন- ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার আব্দুস সবুর (৪৩) ও যশোর সদরের বিরামপুর এলাকার মো. তহিদুল ইসলাম (৩৬)।

র‍্যাবের কর্মকর্তা কে এম শাইখ আকতার জানান, লাশবাহী ফ্রিজিং গাড়িটি চেকপোস্টের সামনে এলে সিগনাল দিয়ে থামানো হয়। গাড়ির চালক আর গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং গন্তব্যসংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথা বলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। এ সময় ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ির মাঝের কেবিন থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে গাড়িতে কোনো মরদেহ ছিল না।

তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24