রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে মধ্যরাতে পার্কিংয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৬৫৫ Time View

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল রোববার (১২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাস মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে অজ্ঞাত ৩-৪ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে সেই বাসের হেলপার জেলা পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি জানালে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে

jagonews24

বাসের মালিক মনিরুল ইসলাম ফরহাদ বলেন, আমার বাসটি শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ছিল। রোববার রাতে অজ্ঞাত ৩-৪ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসে বাসের পেছনের জানালা ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. রুবেল শেখ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, রাত ৩টার দিকে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24