মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে….

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডারের বাড়িতে আগুন

আমিনুল ইসলাম:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৮৪৩ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার হাফিজ উদ্দিন নবাবের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।

গতকাল বুধবার (১৫ই নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পাশের বাড়ির জাহাঙ্গীর শিকদারের স্ত্রী টিনের শব্দ শুনে ঘরের বাইরে এসে দেখেন আগুন জ্বলছে। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে ও বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার হোসেন  বলেন, বাড়িতে কেউ ছিলেন না, আবার দূরত্ব বেশি হওয়ার কারণে বোয়ালমারী ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ছয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বাড়ি না থাকায় এবং মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার হাফিজ উদ্দিন নবাবের মোবাইল নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24