রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

শেরপুর-৩ আসনে এডিএম শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৪৩ Time View

শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল করেছে। ২৭ নভেম্বর সোমবার বিকেলে ঐতিহাসিক আমতলা থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করে।

এর আগে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন,ডাক্তার কামাল হোসেন,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আ’লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক,তাতী লীগের সভাপতি আমিরুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফকির সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার,সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ,মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালী সহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

শেরপুর -৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বক্তারা বঙ্গবন্ধুর কন্যা,প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে, গত এক যুগ পর এই প্রথম উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিগণ এক কাতারে এসে সভা ও আনন্দ মিছিল করে।জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য সহ ২৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। এদের মধ্যে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24