বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে নকলা চ্যাম্পিয়ন

শেরপুর সংবাদদাতা:
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬৮০ Time View

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার ৫টি উপজেলার ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এতে নকলা উপজেলা দল ১-০ গোলে শেরপুর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে ফাইনাল খেলার প্রথমার্ধ গোল শূণ্য অবস্থায় শেষ হয়। পরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় নকলা উপজেলা দলের অধিনায়ক সোহেল রানা একমাত্র গোলটি করেন।

পরে কোন পক্ষে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ফাইনাল খেলাটি শেষ হয়।টানটান উত্তেজনা পূর্ণ এই ফাইনাল খেলায় একমাত্র গোলদাতা নকলার অধিনায়ক সোহেল রানা ‘ফাইনাল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা’ হিসেবে ও নকলার গোলাকিপার বিপুল মিয়া অসাধারণ কয়েকটি গোল সেভের মাধ্যমে দলকে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সে ‘ম্যান অব দ্যা ফাইনাল’ এবং শেরপুর সদর উপজেলার আক্রমণভাগের খেলোয়াড় আতিক মিয়া ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’র পদক লাভ করেন।খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি এবং ফাইনাল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, ম্যান অব দ্যা ফাইনাল ও সেরা খেলোয়াড়-এর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।এ উপলক্ষে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থাসহ আয়োজক কমিটি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বিজয়ী ও বিজিত (রানার্সআপ) দলের অধিনায়কের হাতে ট্রফি তুলেদেন।

এসময় নিজ নিজ দলের অন্যান্য সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।ক্রীড়া সংগঠক ও সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল-এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ ফেরদৌস ও সাধারণ সম্পাদক শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সচন্দ সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগন, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা,অতিরিক্ত সাধারণ সম্পাদক মীর মোতালেব হোসেন সিপন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সোহেল ও মামুন মিয়াসহ জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড়বৃন্দ, আমন্ত্রিত অতিথিগন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিক ও ক্রীড়ামোদি অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24