বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে শ্রমিক কলোনিতে আগুন, পুড়ে ছাই ১৩টি কক্ষ

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৮৫৬ Time View

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে পাটকল শ্রমিকদের থাকার কলোনিতে অগ্নিকাণ্ডে ১৩ কক্ষ পুড়ে গেছে। গতকাল  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত না হলেও পুড়ে গেছে জীবন জীবিকার আশ্রয়স্থল। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরতলীর কানাইপুর মালাঙ্গা গ্রামের করিম জুট মিলের ঠিক উল্টো পাশের শ্রমিক কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। এটি লম্বা ২টি ঘর। যার একটির মালিক জুলফিকার মিনু মোল্যা, অপরটির মালিক জাহিদ মোল্যা। ঘর দুইটিতে ১৬ টি কক্ষ ছিল। সেগুলোতে স্থানীয় পাটকলের শ্রমিকরা ভাড়া নিয়ে বসবাস করতেন। স্থানীয়রা জায়গাটিকে শ্রমিক কলোনি হিসেবে জানে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুতের মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24