বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

জিজ্ঞাসাবাদ শেষ, মন্তব্য নেই ড. ইউনূসের

নিজস্ব  প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫৬৮ Time View

 

গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের অ‌ভি‌যো‌গে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‌জিজ্ঞাসাবাদ ক‌রে‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদ শে‌ষে এ বিষ‌য়ে তি‌নি কো‌নো মন্তব্য ক‌রেন‌নি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুদকের সেগুনবা‌গিচায় প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে ১০টা ৫৮ মিনিট পর্যন্ত তাকে ‌জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তা‌কে জিজ্ঞাসাবাদ করেন। ত‌বে সেখা‌নে তি‌নি কি ব‌লে‌ছেন তা জানা যায়‌নি।

জিজ্ঞাসাবাদ শে‌ষে দুদক কার্যালয় থে‌কে বে‌রি‌য়ে যাওয়ার সময় সাংবা‌দিকরা জান‌তে চাই‌লে  ড. ইউনূস এ বিষ‌য়ে কো‌নো কথা ব‌লেন‌নি। এ সময় নো‌বেল বিজয়ী এই অর্থনী‌বিদ ব‌লেন, দুদক ডে‌কে‌ছে, তাই এ‌সে‌ছি। আমার কোনো মন্তব্য নেই। তবে আপনারা কষ্ট করে এসেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। ত‌বে ড. মুহাম্মদ ইউনূসের বিরু‌দ্ধে দুদ‌কের দা‌য়েরকৃত আত্মসাৎ মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা হ‌য়ে‌ছে বলে দাবি করেছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তল‌বে সাড়া দি‌য়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৭ মিনিটে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে যান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার স‌ঙ্গে ছি‌লেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান।

দুদ‌কে প্রবে‌শের আ‌গে ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবা‌দিক‌দের জানান, উনি (ড. ইউনূস) আইনের প্রতি শ্রদ্ধাশীল। দুদক থেকে নোটিশ পাওয়ার পর জবাব দিতে তিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ১৩ জনকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেয় সংস্থাটি।

এর আগে গত বুধবার গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল দুদকের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন। তিন কর্মকর্তা হলেন, গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী। গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী। এছাড়া আইনজীবী মো. ইউসুফ আলী, আইনজীবী জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24