বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৭০২ Time View

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, হাইকোর্টের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে দেশ জুড়ে তিন দিনের অবরোধ চলছে। আজ অবরোধের প্রথম দিন। অবরোধ শেষ হবে আগামী বৃহস্পতিবার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24