বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদকের হানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ Time View

নিজস্ব  প্রতিবেদক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজধানীর উত্তরার অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দালালের সক্রিয় উপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।

সোমবার (২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, ঢাকার উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ বাবদ ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিমের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। ছদ্মবেশে অভিযানকালে বেশ কিছু দালালদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ওই অফিসের উপ-পরিচালকের সঙ্গে অভিযোগের ও গ্রাহক হয়রানির বিষয়ে কথা হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন। এ বিষয় বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।

এদিকে, রবিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মৃত্যুবরণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশনের টাকা তার সন্তানকে প্রদান না করে হয়রানি করার অভিযোগে দুদকের রাজশাহী অফিস থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে এবং অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। টিম সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24