বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ক্যাম্পে দুই রোহিঙ্গা গ্রুপে গোলাগুলি, নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৬৫৮ Time View

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, বুধবার (৪ অক্টোবর) ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী মারা যান। নিহত ওই ব্যক্তি আরসার কিলিং স্কোয়াডের সদস্য বলে জানান তিনি।

অপরদিকে, বুধবার (০৪ অক্টোবর) ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতিকারীর সঙ্গে আরেকদল সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি হয়। পরে আরসার সন্ত্রাসীরা আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়।

উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24