শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

আশুলিয়ায় সন্তানসহ মা-বাবার গলাকাটা লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬২৯ Time View

ঢাকার সাভারের আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ছেলেসহ তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জামগড়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হাসানের মালিকানাধীন পাঁচ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন ওরফে বাবুল (৫০), তার স্ত্রী রাজশাহীর শাহিদা বেগম (৪০) ও এই দম্পতির সন্তান মেহেদী হাসান জয় (১২)। ভাড়া বাসায় থেকে স্বামী-স্ত্রী দুজনে আশুলিয়ার আলাদা পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে চার তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান ভবনের অন্য ভাড়াটিয়ারা। সন্দেহ হলে তারা ওই ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। দরজা আটকানো না থাকায় সেটি খুলে গেলে কক্ষের ভেতরে বিছানার ওপর মা ও ছেলের গলা কাটা মরদেহ দেখতে পান। তখন তারা বাড়ি মালিক ও থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। আরেক কক্ষে খাটের উপর স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক কক্ষের বিছানার ওপর থেকে মা ও ছেলের মরদেহ ও আরেক কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। তবে কে, কেন, কীভাবে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24